নবীনচন্দ্র মহাবিদ্যালয়
A Provincialised College under the Govt. of Assam | UGC Recognized | Affiliated to Assam University
An ISO 9001:2015 Certified Institution | NAAC Accredited
Online applications for HS & FYUG Admissions 2026–27 are now open.   •   Scholarship registration portal is active for eligible students.
College Anthem - Nabinchandra College

🎵 College Anthem

The spirit of Nabinchandra College echoes through our anthem — a song of pride, unity, and dedication.

নবীনগীতি

নবীনচন্দ্র কলেজ মোদের বদরপুর শহরে,
নাম শুনে তার বক্ষখানি আনন্দে যায় ভরে।
উনিশশত ঊনসত্তরে জন্ম হল যার,
চলার পথে সদাই যেন সুনাম বাড়ে তার।
তার বিকাশে আমরা সবাই যাব কাজ করে,
নাম শুনে তার বক্ষখানি আনন্দে যায় ভরে।
সকল জাতি সকল ধর্ম সকল ভাষার ঠাঁই,
পবিত্র এই জ্ঞানভূমিতে ভেদাভেদ যে নাই।
তার কারণে কাজ করে যাই পবিত্র অন্তরে,
নাম শুনে তার বক্ষখানি আনন্দে যায় ভরে।
লক্ষ্য মোদের বিদ্যালাভ আর সুনাগরিক হওয়া,
দেশ ও দশের কল্যাণেতে কর্ম করে যাওয়া।
একই সাথে চলব মোরা সবাই সবার তরে,
নাম শুনে তার বক্ষখানি আনন্দে যায় ভরে।
বিঘ্ন-বাধায় হার না মেনে কলেজ গড়ে যাঁরা,
সবার কাছে হয়ে গেলেন চির অমর তাঁরা।
তাঁদের কাছে মোদের ঋণ থাকবে চিরতরে,
নাম শুনে তার বক্ষখানি আনন্দে যায় ভরে।
অবদান সব নম্র চিত্তে করি যে স্বীকার,
এই কলেজের সুনাম রক্ষায় সবাই অঙ্গীকার।
যতই বাধা আসুক তাকে সরিয়ে দেব দূরে,
নাম শুনে তার বক্ষখানি আনন্দে যায় ভরে।
নবীনচন্দ্র কলেজ মোদের বদরপুর শহরে,
নাম শুনে তার বক্ষখানি আনন্দে যায় ভরে।

Lyrics & Composition
Prof. Arun Kumar Sen
(Former HoD, Economics, Nabinchandra College, Badarpur)

Sing with pride, feel the legacy.